চিরঘুমে ওয়ালটন পরিচালক

২১ জানুয়ারি, ২০২১ ২২:২৫  
পরপারে পাড়ি জমিয়েছেন মাহবুব আলম মৃদুল (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি, ২০২১) সন্ধ‌্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ২৩ বছর। তরুণ পরিচালকের আকস্মিক মৃত্যুতে ওয়ালটন পরিবারের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়ারে তার জানাজা হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রসঙ্গত, মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদরের গোসাই জোয়ার‌ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান।